1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা: ৭৬ কোটি টাকার আয়-ব্যয় পরিকল্পনা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা: ৭৬ কোটি টাকার আয়-ব্যয় পরিকল্পনা
রোববার ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ৬৮ কোটি ৩১ লাখ টাকা। অপরদিকে ব্যয়ের খাতে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৬৬ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ, বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ প্রায় সমান রাখা হয়েছে।

আয়ের উৎসসমূহ, হাটবাজার ইজারা, নাগরিকসেবা, রাস্তা ও ড্রেন কাজের সরকারি বরাদ্দ, প্রশিক্ষণ, সভা ও সেমিনার আয়।

ব্যয়ের খাতসমূহ, রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়ন, স্ট্রিট লাইটিং, পানির সরবরাহ ব্যবস্থা, বস্তি উন্নয়ন, স্যানিটারি ব্যবস্থা।

পৌরসভা বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক দেদারুল ইসলাম। বাজেট পাঠ করেন পৌর ইঞ্জিনিয়ার ও ভারপ্রাপ্ত সচিব হাসান কবির। সঞ্চালনায় ছিলেন পৌর স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর কবির।

আলোচনায় অংশ নেন— অধ্যক্ষ চিন্ময় বাড়ৈই, সাবেক মেয়র মাহাবুবুর রহমান, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা ওলিয়ার রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আজাদ রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, ব্যবসায়ী নেতা আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট