1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কিডনি দান করে ছোট ভাইয়ের জীবন বাঁচালেন হাসিনা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
Meta Description: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসিনা বেগম। অসুস্থ ছোট ভাই হাসান বিশ্বাসকে বাঁচাতে তিনি নিজের কিডনি দান করেন। বর্তমানে দুজনই সংক্রামুক্ত অবস্থায় আছেন।

অসুস্থ ছোট ভাইকে নিজের কিডনি দিয়ে জীবন বাঁচালেন হাসিনা বেগম নামে আপন বড় বোন। এমন বিরল দৃষ্টান্ত স্থাপনের ঘটনা ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা এলাকায়।

মঙ্গলবার (১৯আগষ্ট) দিবাগত রাত ১টার দিকে বড় বোন হাসিনা বেগম (৪৫) এর কিডনি ছোট ভাই হাসান বিশ্বাস (৩৮) এর দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন ঢাকা শ্যামলীর সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা এলাকার হাসান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা নিতে গিয়ে কিডনি সমস্যা ধরা পড়ে। চিকিৎসক জানান, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বিধায় দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন। অনেক চেষ্টা করেও এর কোন ব্যবস্থা না হওয়ায় অবশেষে ভাইয়ের জীবন বাঁচাতে আপন বড় বোন হাসিনা বেগম কিডনি দিতে রাজি হয়। হাসিনা বেগম স্থানীর ইউপি সদস্য ও দুই সন্তানের জননী বলে জানা যায়।

কিডনি দানকারী বড় বোন হাসিনা বেগম বলেন,আমার ছোট ভাই হাসানের দুটি কিডনি অকেজো হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কোন ব্যবস্থা হচ্ছিল না। অবশেষে আমি আমার একটি কিডনি দিয়ে ভাইয়ের জীবন বাঁচিয়েছি। তাকে সুস্থ করতে পেরে আমার খুব ভালো লাগছে। ছোট ভাই হাসানের অবস্থা এখন সংক্রামুক্ত। আমাদের জন্য সকলের নিকট দোয়া চাই।

হাসিনা বেগমের স্বামী লিটন বলেন,বিগত সাত মাস আগে শ্যালক হাসান বিশ্বাসের কিডনি সমস্যা ধরা পড়ে। তার দুটি কিডনি নষ্ট হাওয়ায় আমার স্ত্রী হাসিনা বেগম একটি কিডনি দিয়ে ছোট ভাই হাসানের জীবন বাঁচিয়েছে। ভাই বোন উভয়ই এখন সংক্রামুক্ত। এ ব্যাপারে আমরা সকলের নিকট দোয়া চাই, যাতে সবাই মিলেমিশে বসবাস করতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট