1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেশজুড়ে বজ্রপাতে একদিনে ৬ জেলায় ১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ২ জন ও বগুড়ায় ১ জন নিহত হয়েছেন।

দেশজুড়ে বজ্রপাতে একদিনে ৬ জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কুমিল্লায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ২ জন এবং বগুড়ায় ১ জন রয়েছেন।

বিকেলে হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে মারা গেছে স্কুলছাত্র ওয়াসিম (১৩)। সে উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

সকালে মাঠে কাজ করার সময় পৃথক দুই ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস (২৮) এবং শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষক নিহত হন। তিনি হলেন উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নাগেশ্বরী উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিব। বাবলু নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার নূর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। সহিব বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।

বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমাছেও গ্রামে বজ্রপাতে শেফালি বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি স্থানীয় দেলোয়ার প্রামাণিকের স্ত্রী ছিলেন।

প্রতিটি ঘটনাতেই বজ্রপাতের সময় বৃষ্টির মধ্যে মাঠে কাজ করা বা খোলা জায়গায় অবস্থান করার কারণে প্রাণহানি ঘটে। স্থানীয় প্রশাসন নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট