1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পিরোজপুরে মাসুদ সাঈদীর শিক্ষক-শিক্ষার্থী সাথে মতবিনিময় ও গণসংযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাসুদ সাঈদী শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন। তিনি শিক্ষায় নৈতিকতা, সততা ও আদর্শের গুরুত্ব তুলে ধরেন এবং হাট-বাজারে গণসংযোগ করেন।

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে দিনব্যাপী এসব কার্যক্রমে অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচিতে তিনি এফ. করিম আলিম মাদ্রাসা, বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, সরকারি ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিএস (পঞ্চগ্রাম সম্মিলনী) মাধ্যমিক বিদ্যালয় এবং পওাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে মাসুদ সাঈদী বলেন, “একটি দেশের উন্নয়ন নির্ভর করে সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের ওপর। শিক্ষার্থীদেরকে নৈতিকতা, সততা ও আদর্শের শিক্ষা নিতে হবে। আর শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

তিনি আরও বলেন, “শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ থাকলে দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

এসময় সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট