1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

এনসিপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: হাসনাত আবদুল্লাহ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
এনসিপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: ময়মনসিংহে জুলাই পদযাত্রায় হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কর্মসূচি ও সংগঠনকে চাঁদাবাজি থেকে মুক্ত রাখার দৃঢ় অবস্থান জানিয়েছে। ময়মনসিংহ টাউন হল মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজিতে লিপ্ত হলে তার জন্য এনসিপিতে কোনো জায়গা নেই।”

তিনি আরও বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে কেউ যদি অনৈতিক সুবিধা নিতে চায়, আমরা তাকে বরদাশত করব না। আমাদের লক্ষ্য সংখ্যা নয়, গুণগতভাবে শক্তিশালী, সৎ এবং নিষ্ঠাবান কর্মীবাহিনী তৈরি করা।”

সভায় হাসনাত আবদুল্লাহ দলের কিছু নেতাকর্মীর সমালোচনা করে বলেন, “অনেকে শুধু ফেসবুকে সেলফি তুলে নিজেদের প্রচার করে, বাস্তব কর্মসূচিতে তাদের খোঁজ মেলে না। এই ‘তেলবাজ-সেলফিবাজ’ সংস্কৃতি এনসিপিতে বরদাস্ত করা হবে না।”

সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন চাই। নির্বাচন কমিশন, পিএসসি ও দুদকের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিতে নতুন কমিটি গঠন করা হোক।”

তিনি বলেন, “ব্রহ্মপুত্র নদকে হত্যা করা হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব উন্নয়ন ও সুষম বণ্টন নিশ্চিত হোক। এই দাবিগুলোই ‘জুলাই পদযাত্রা’র কেন্দ্রবিন্দু।”

পথসভা শেষে এনসিপি নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পদযাত্রাটি ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে ফিরে আসে। জনসভা এবং পদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৫০০ পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন ছিল।

আগামী ৩ আগস্ট ঢাকায় ‘জুলাই সনদ ঘোষণাপত্র’ অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য ময়মনসিংহবাসীকে আমন্ত্রণ জানান নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট