1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন তপশিল ঘোষণা হবে: সিইসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
নির্বাচন কমিশন

আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে সিইসি বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন। সভায় নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, “যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, বিচার শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো দল বা ব্যক্তি নয়, বরং দেশের জনগণের প্রতি দায়বদ্ধ। আইনের সীমারেখার মধ্যেই কমিশন তার দায়িত্ব পালন করবে।

এনসিপির শাপলা প্রতীক পাওয়ার দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীক তালিকায় শাপলা প্রতীক নেই, তাই সেটি দেয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, কোনো গোয়েন্দা সংস্থা বা প্রশাসনিক প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করবে।

সভায় বরিশাল বিভাগের কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট