1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
কালীগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও কোরেক্সসহ আটক দুই মাদক ব্যবসায়ী
কালীগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও কোরেক্সসহ আটক দুই মাদক ব্যবসায়ী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা (বলিদাপাড়া) গ্রামে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা বলিদাপাড়া এলাকার মো. আলতাফ মন্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)। পুলিশ জানায়, জীবন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জীবন মন্ডল ও তার সহযোগী সুজন আহমেদকে আটক করা হয়। পরে তাদের হেফাজত তল্লাশি করে ৩২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, “জীবন মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ও তার সহযোগীকে হাতেনাতে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেছে, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট