1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বিএনপির দেওয়া চিঠি এখন অভিশাপ: ভিপি নুর

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ভিপি নুর বললেন, বিএনপির দেওয়া চিঠি এখন অভিশাপ: গলাচিপায় হামলার অভিযোগ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বিএনপির দেওয়া আশীর্বাদের চিঠি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে।” গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার জন্য তিনি এই চিঠিকে দায়ী করেন।

১৩ জুন (শুক্রবার) বিকেলে গলাচিপা উপজেলা রেস্ট হাউজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, “গতকাল গলাচিপা ও দশমিনার বিভিন্ন এলাকায় আমাদের অফিসে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চরবিশ্বাস, পাতাবুনিয়া, কালারাজা সহ বেশ কিছু এলাকায় নেতাকর্মীদের মারধর করা হয়েছে।”

তিনি দাবি করেন, “ইতোমধ্যে ১২০ জন আহত, ১৭টি অফিস ভাঙচুর, ২টি মোটরসাইকেলে আগুন এবং আরও অনেক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।”

নুরের অভিযোগ, এই পরিস্থিতির সূচনা হয় ২০২৩ সালের ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে। সেই চিঠিতে নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সংগঠন চালানোর সহযোগিতা করতে স্থানীয় বিএনপিকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই সহযোগিতা এখন হামলা, ভাঙচুর ও দমনপীড়নে রূপ নিয়েছে বলে দাবি করেন নুর।

নুর বিএনপির উদ্দেশে বলেন, “আপনারা একটি বড় দল। আপনাদের কাছ থেকে দেশবাসী দায়িত্বশীল আচরণ আশা করে। আমরা বলেছি, নেতাকর্মীরা যেন প্রতিটি ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলা করেন এবং প্রশাসনের সহযোগিতা নেন।” তিনি বলেন, “বিএনপির নেতৃত্বের সাড়া দেখেই আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবো।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম সিকদার, উপজেলা সভাপতি হাফিজুর রহমান, উপজেলা সদস্য সচিব জাকির হোসেন মুন্সী, এবং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট