1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এবং বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। সভাপতিত্ব করেন বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা. মনোয়ারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিকশিত বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মাকসুদ রানা, বিএনএসকেএস এর কোষাধ্যক্ষ সুফিয়া খাতুন, এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত

হিরো উমেন স্কলারশীপের আওতায় ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সেশনে স্কুল ও কলেজ পর্যায়ের মোট ৩৬ জন ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের ১০ জন ছাত্রীকে মাসিক ৪০০ টাকা করে মোট ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ের ২৬ জন ছাত্রীকে মাসিক ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা প্রদান করা হয়।

এই উদ্যোগ নারীদের শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে সমাজে নারী শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট