1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

কাহারোলে ভ্রাম্যমাণ গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
ভ্রাম্যমাণ গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণে

দিনাজপুরের কাহারোলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাত দিনব্যাপী ভ্রাম্যমাণ গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে কান্তজীউ পর্যটন রিসোর্ট সেন্টারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব খন্দকার মো. রওনাকুল ইসলাম।

এছাড়া, দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং মেহনতি মানুষের বন্ধু হিসেবে পরিচিত জননেতা জনাব মামুনুর রশিদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যানও ছিলেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব ও যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি গবাদি পশু পালনের আধুনিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট