1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

জি২০ সম্মেলনে মোদির বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
জি২০ সম্মেলনে মোদির বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময়

ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান জি২০ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় ও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বৈশ্বিক চ্যালেঞ্জ ও সংঘাত নিয়ে গ্লোবাল সাউথের সমস্যা সমাধানে তাঁর আহ্বান উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।

জি২০ সম্মেলনে অংশ নিতে রিও ডি জেনিরোতে পৌঁছালে আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লেখেন, “রিও ডি জেনিরোতে জি২০ কার্যক্রমের জন্য উন্মুখ হয়ে আছি। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ।”

সম্মেলনের ফাঁকে মোদি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে “চমৎকার আলাপচারিতা” হয়েছে মোদির।স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ  আলোচনা প্রসঙ্গে মোদি বলেন, “ভাদোদরা থেকে রিও পর্যন্ত আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।” গত মাসে সানচেজ ভারতের গুজরাটে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।

জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে দেওয়া বক্তৃতায় মোদি বলেন, বৈশ্বিক সংঘাতের কারণে গ্লোবাল সাউথের দেশগুলো খাদ্য, জ্বালানি এবং সার সংকটে ভুগছে। এসব সমস্যার সমাধানে জি২০-কে এগিয়ে আসতে হবে।

জি২০ সম্মেলনে নেতারা রাশিয়া-ইউক্রেন সংঘাত, গাজা পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন। সম্মেলনের শেষ দিনে আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট