1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেশে ফেরা অনিশ্চিত, এবার লস অ্যাঞ্জেলসও ছাড়লো সাকিবকে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
সাকিব আল হাসান

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টাইগারদের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আর দেশে ফেরেননি। তবে এর মধ্যেই তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় এবার এক বছরের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। যদিও ব্যাটিং চালিয়ে যেতে কোনো বাধা নেই।

সাকিব প্রথমে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে এবং পরে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেও উতরে যেতে পারেননি। যার ফলে তাকে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে জায়গা হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও ঠাঁই হয়নি তার।

এদিকে, এবার সাকিবের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাকে ছেড়ে দিয়েছে নতুন মৌসুমের ড্রাফটের আগে। গেল আসরে লস অ্যাঞ্জেলসের হয়ে ৬ ম্যাচে মাত্র ৬০ রান করতে পারায় তাকে ধরে রাখেনি দলটি। পারফরম্যান্সের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় সাকিবের সঙ্গে আরও কিছু তারকা ক্রিকেটার— ডেভিড মিলার, জেসন রয়, অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নতুন মৌসুমের ড্রাফট। সেখানে সাকিব নতুন দল পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট