1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’

ভোমরা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে তিন বাংলাদেশি আটক

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মোছা. সানজিদা (১৯), বাসিন্দা নারায়ণগঞ্জের বন্দর থানার, অমল মণ্ডল (৩২), বাসিন্দা সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ী গ্রামের, মো. নুর ইসলাম (৩০), একই এলাকার বাসিন্দা।

৩৩ বিজিবি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোমরা বিওপির হাবিলদার মো. আতাউর রহমান গোপন সূত্রে খবর পান যে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করবেন। এরপর আতাউর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীদাড়ী এলাকায় কৌশলে অবস্থান নেয়। অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করা হয়। আটককৃত মোছা. সানজিদার কাছ থেকে দুটি ভারতীয় মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দুই মাস আগে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে পাসপোর্টবিহীন অবস্থায় থেকে আবার অবৈধ উপায়ে দেশে ফিরছিলেন।

পাসপোর্টবিহীন সীমান্ত পারাপারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

দেশের সীমান্ত এলাকায় অবৈধ পারাপার রোধে বিজিবি’র তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অবৈধ কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট