1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে ৪ হাজার ৬২৫ দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
জাতীয় স্মৃতিসৌধ

৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ। আগামীকাল (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামবে। শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ভরে উঠবে শহীদ বেদী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে।

এবারের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্মৃতিসৌধের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, স্মৃতিসৌধের মূল বেদীসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা প্রশিক্ষিত এবং সার্বক্ষণিক তৎপর থাকবেন।

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকরা প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট