1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

আশাশুনিতে বিএনপির ইউনিয়ন কমিটির সম্মেলনে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
বিএনপি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা বিএনপির এক পক্ষের সদস্য সচিব মশিউল হুদা তুহিন। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির আরেক পক্ষের আহ্বায়ক আসিফুর রহমান তুহিনের সমর্থকরা সম্মেলনস্থলে আসেন। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে এবং সম্মেলনস্থল থেকে সবাইকে সরিয়ে দেয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, যা সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ঘটনাস্থলে উপস্থিত থেকে ১৪৪ ধারা জারি করেছেন। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন আছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট