1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোল উপজেলায় শিল্পকলা একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও কাহারোল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক ও শিক্ষার্থীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করে শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং একাডেমির ধারাবাহিক উন্নয়নের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট