1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর শোকবার্তা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী, আব্দুল্লাহ আল নোমান

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী, আব্দুল্লাহ আল নোমান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম শোক বার্তায় উল্লেখ করেন, আমাদের জাতীয় ইতিহাসের ক্ষনজন্মা রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই নন্দিত জননেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস-চেয়ারম্যান  আব্দুল্লাহ আল নোমান জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এসেছেন। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার এই জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী, আব্দুল্লাহ আল নোমান।
 তিনি তার  বর্নাঢ্য রাজনৈতিক জীবনে একজন সত্যিকারের সফল রাজনীতিবিদ হিসেবে সততা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে গণমানুষের কল্যানে ব্যাপকভাবে জনগণের কাছে  সমাদৃত ও অভিষিক্ত হয়েছেন। এটিই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সফলতা। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
মরহুম এই মহান নেতার (৭৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পেশাজীবীদের অন্যতম নেতা, রাজপথের ত্যাগী ও সাহসী নেতৃত্ব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
শোকবার্তায় তিনি আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন এবং সকল ভালো কাজের উছিলায় তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট