1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ সভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়ি স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে সন্ধ্যায় ঘোড়শাল বাজারে সুবিধা চেয়ারম্যানের লোকজন তাদের উপর চড়াও হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে রাতে সুবিদ চেয়ারম্যানের লোকজন কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে আব্দুল কাদের, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্দুর রশিদ, আমিরুল ইসলামসহ আরও কয়েকজনের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট