1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। সে সময় সড়কের দুই ধারে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধরা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে মিজানুর রহমান মাসুম নামে এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। যা থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হয়। এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটে। রান্না করা খাবারের মধ্যে কালো ধোঁয়ার ময়লা-আবর্জনা গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। মানুষ হাঁপানি, অ্যাজমাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। অসংখ্য মানুষের চোখের সমস্যা হয়েছে। এই সময়ের মধ্যে শিশুসহ অ্যাজমা-হাঁপানিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ঠিকাদারের কাছে অনেকবার বলার পরও তিনি তা কানে নেননি। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। ফলে উপায় না দেখে এলাকার সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে সড়কের ওপর পিচের ড্রাম বসিয়ে সড়ক অবরোধ করেন। মহিলারা ঝাঁটা মিছিল করেন।

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। খবর পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট