1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঝিনাইদহে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে জেলা শাখার উদোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা এ্যাড. আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শাখওয়াত হোসেন, হেফাজতে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনি, পৌর বিএনপির সভাপতি এ্যাড. সামছুজ্জামান লাকি, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সেসময় বক্তারা বলেন, বদর দিবস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের ১৭ তারিখে সংঘটিত এই ঐতিহাসিক যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরাম আল্লাহর ওপর ভরসা করে বিজয় অর্জন করেন। এই যুদ্ধ থেকে ত্যাগ, একতা, ঈমান ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। বর্তমান প্রজন্মকে এ শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের দায়িত্ব। ইফতারের পুর্বে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট