1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে টিআর প্রকল্পে ভয়াবহ অনিয়ম: ফ্ল্যাট সলিংয়ের নামে চলছে শুধু মাটি কাটা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
টিআর প্রকল্পে মাটি ফেলে দায়সারা কাজ চলছে ঝিনাইদহে—নেই কোনো ফ্ল্যাট সলিংয়ের ছাপ, অভিযোগ এলাকাবাসীর।
টিআর প্রকল্পে মাটি ফেলে দায়সারা কাজ চলছে ঝিনাইদহে—নেই কোনো ফ্ল্যাট সলিংয়ের ছাপ, অভিযোগ এলাকাবাসীর।

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য সাইদুল মন্ডল এর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুযায়ী, সরকারি বরাদ্দকৃত উন্নয়ন কাজ যথাযথভাবে না করে ব্যক্তিস্বার্থে শ্রমিক ব্যবহার ও প্রকল্পের টাকা অপব্যবহার করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, বড়কামারকুন্ডু গ্রামের ইসরাইলের বাড়ি থেকে মনা খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তা ফ্ল্যাট সলিং করার প্রকল্পের আওতায় বালি ও ইট বসানোর কথা ছিল। কিন্তু বাস্তবে এলাকাবাসী জানিয়েছেন, রাস্তায় শুধু মাটি ফেলে সমতল করার কাজ করা হয়েছে — ইট-বালির কোনো চিহ্ন নেই।

স্থানীয় গৃহবধূ পাখি খাতুন বলেন, “আমরা শুনেছিলাম ইট বসবে, কিন্তু এখন দেখি শুধু মাটি ফেলে গেছে। বর্ষায় এ রাস্তায় চলা অসম্ভব হয়ে যাবে।”

এখানেই শেষ নয়। বুধবার ওই ইউপি সদস্য সাইদুল মন্ডল টিআর প্রকল্পের ৭ জন শ্রমিককে দিয়ে তার নিজের মরিচ ক্ষেতে নিড়ানির কাজ করিয়েছেন। যা সম্পূর্ণ বেআইনি এবং সরকারি অর্থের অপব্যবহারের সরাসরি উদাহরণ।

স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার টিআর প্রকল্প জনগণের জন্য দেয়, মেম্বার যদি সেটা নিজের খেতের কাজে ব্যবহার করে, তাহলে আমরা কোথায় যাবো?”

এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, “কোনো কাজে অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলার অনেকেই বলেছেন, এই অনিয়ম শুধু একটি প্রকল্পেই নয়, প্রায় প্রতিটি কাজেই এমন ‘দেখনদারি’ কাজ চলছে। তারা স্বচ্ছ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট