1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ কালীগঞ্জে খ্রিষ্টান মিশরীয় চার্চে বিস্তর দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
কালীগঞ্জে খ্রিষ্টান মিশরীয় চার্চে বিস্তর দুর্নীতির অভিযোগে

ঝিনাইদহের কালীগঞ্জ কোলা এজি চার্চের বিস্তর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অবিভাবকরা । আজ বুধবার (২৬ মার্চ)  দুপুরে কোলা এজি চার্চের সামনে তারা মানববন্ধন করে এবং চার্চের মধ্যে বিক্ষোভ করে শতাধিক এলাকাবাসী ও অবিভাবকবৃন্দ ।

এলাকাবাসী ও অবিভাবক অভিযোগে জানায়, এ বছরের শিশু ক্লাসে ভর্তিতে ব্যাপক অনিয়ম করা হয়েছে । ষ্টাফসহ স্বচ্ছল ব্যক্তিদের সন্তানরা ও ৫ কিলোমিটাররের বাইরের শিশুরা ভর্তি হতে পারবে না নিয়মে থাকলেও  এসব নিয়মের কোন তোয়াক্কা করা হয়নি । এমনকি ভর্তি ফর্ম পূরণ করতে চার্চের ষ্টাফদের বাড়ী বাড়ী যেয়ে পূরণ করার কথা থাকলেও তাও করা হয়নি । নিজেদের খেয়াল খুশীমতো ফর্ম পূরণ করা হয়েছে । এতিম দরিদ্র শিশুদের অগ্রাধিকার থাকলেও তাও মানা হয়নি ।

অবিভাবক সীমা রানী বিশ্বাস বলেন, এজি চার্চের স্বজনপ্রিতি, দুর্নীতি, অনিয়ম এখন নিত্য তিনের ঘটনা । প্রতিষ্ঠানের ম্যানেজার এসবের জন্য দায়ী ।

এজি চার্চের প্রতিষ্ঠাতাদের একজন এলিজাবেথ হালদার বলেন, দিনের পর দিন অভিযোগের পাহাড় এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাড়ছেই । এখনই পদক্ষেপ না নিলে প্রতিষ্ঠানটি অচিরেই ধ্বংস হয়ে যাবে ।

এ ব্যাপারে কোলা এজি চার্চের ম্যানেজার রনি তালুকদার বলেন, কোলা এজি চার্চ একটি সেবামূলক প্রতিষ্ঠান । ২০১৫ সালে প্রতিষ্ঠিত । বর্তমানে ৩২৮ জন বাচ্চা বিভিন্ন ক্লাসে পড়ে । এরা সবাই এই এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান । মূলত প্রতিবছর এখানে ৫০ টি বাচ্চা ভর্তির সুযোগ রয়েছে । তবে এ বছর শতাধিক পরিবার তাদের সন্তানদের পড়াতে ইচ্ছা প্রকাশ করায় এ ঘটনার উদ্ভব হয়েছে ।

কোলা এজি চার্চের পালক (ফাদার) জেমস এ কারিগর বলেন, এখানে দূর্ণিতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে হেড অফিস ।

কমপ্রেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পার্টনার ফ্যাসিলেটর শাওন ত্রিপুরা বলেন, উদ্ভুত পরিস্থিতি হেড অফিস অবগত হয়ে সকল ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে । তবে, ঘটনা তদন্তের পর যদি দূর্নিতির সাথে কাউকে জড়িত প্রকাশ পায় তবে অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট