1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নিহত ইউপি সদস্যের পরিবার পায়নি আইনি সহায়তা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
নিহত ইউপি সদস্যের পরিবার পায়নি আইনি সহায়তা

একই ঘটনায় নিরাপত্তায় আইনি সহায়তা পেতে ৪ ইউপি সদস্য করেছেন কালীগঞ্জ থানাতে অভিযোগ

পুলিশ পরিচয়ে প্রতারকদের হুমকিতে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন এক ইউপি সদস্য। সেই একই ঘটনার ভূক্তভোগী ৪ জন ইউপি সদস্য তাদের নিরাপত্তায় আইনি সহায়তা পেতে করেছেন থানাতে অভিযোগ।

তারা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আকবর মালিতা, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুর আলী, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হোসেন ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান টিটো।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ থানাতে উপস্থিত হয়ে ওই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে মোবাইলে পুলিশ পরিচয়ে এক প্রতারক মামলার ভয় দেখিয়ে টাকা দাবী ও আটকের হুমকি দিলে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে নিহত হন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর সদস্য আমিনুল ইসলাম। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুচ আলী স্বাক্ষরিত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ১৫ মার্চ রাত ৯ টা ৫২ মিনিটে ০১৩১৪-৮৯২০২১ নং মোবাইল থেকে থানার এ এস আই মাসুদ বলছি পুলিশ পরিচয়ে এক প্রতারক তাকে কল দেয়। এ সময় বলে তোর নামে মামলা আছে। নাম খারিজ করতে দুই লাখ টাকা দাবী করে নানা ভয়ভীতি দেখায়। টাকা দিতে অসিকৃতি জানালে প্রতারক তাকে গালীগালাজ ও আরো ৫/৬ টি মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি ও ভয়ভীতি দেখায়।

ইউনুচ আলী আরো জানায়, একই রাতে অজ্ঞাত প্রতারক চক্রটি তারমত অত্র ইউনিয়নের আরো ৫ জন ইউপি সদস্যকে একইভাবে মোবাইলে টাকা দাবী ও হুমকি দিয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বর সদস্যদের মধ্যে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়াতে তারা নিরাপত্তা ও আইনি সহায়তা পেতে থানা পুলিশের দ্বারস্থ্য হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ নিতে নানা তালবাহানা ও বিভিন্ন অজুহাত দেখায়। ইউপি সদস্যরা বলেন, অভিযোগটি করতে তারা দুপুরে থানাতে গিয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে আড়াই ঘন্টা বসিয়ে রেখে বিকালে অভিযোগটি নিলেও তার রিসিভ কপি দেয়নি। ঘটনাটি যাচাই করে পরে রিসিভ কপি দিবে বলে জানিয়েছে। অজ্ঞাত প্রতারকদের হুমকিতে আতংকিত ইউপি সদস্য সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় আমাদের একজন সদস্য মারা গেলেও পুলিশ এখনও কোন আইনি সহায়তা করেনি। একই ঘটনার ভূক্তভোগী আমরাও আইনি সহায়তা পাবো কিনা এ নিয়ে সন্দিহান। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি।

এসব বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। সেটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট