1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রাতে দোকানে চুরির পর ভোরে মালিককে ফোন দিল চোর

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডের মল্লিক ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডের মল্লিক ফার্মেসির ও মালিক হরেন্দ্রনাথ সাহা।

ক্যাশ ড্রয়ারে টাকা কম ছিল, বস্থায় ভরে মালামাল নিয়ে এসেছি

প্রতিদিনই তো প্রায় দুই তিন লাখ টাকা বেচাকেনা করেন। তাহলে ক্যাশ ড্রয়ারে টাকা এত কম রেখেছেন কেন? টাকা কম রেখেছেন তাই, কয়েক বস্থায় ভরে ঔষধ নিয়ে এসেছি। রাতে চুরির পর ভোরে দোকান মালিককে ফোন দিয়ে এমন কথা বলেছে এক চোর। আলোচিত এমন কথোপক্ষনের ঘটনাটি ঘটেছে ঈদের দিন সোমবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডের মল্লিক ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা সাথে।

প্রতিষ্টানটির মালিক হরেন্দ্রনাথ সাহা জানান, ইদের দিন সোমবার ভোরে বাড়িতে ফোন রেখে তিনি হাটতে বেরিয়েছিলেন। সাড়ে ৬ টার দিকে তার মোবাইলে কয়েকবার কল আসে। তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলে আপনাদের দোকান চুরি করেছি। কিছু সময় পরই তিনি বাড়ীতে আসলে তার স্ত্রী ফোনের এমন কথাটি জানায়। প্রথমে তিনি মনে করেছিলেন, কেউ হয়ত ইয়ার্কির ছলে এমন করছে। এরপর ওই নাম্বারে কল দিলে রিসিভ করে চোর বলে রাতে আমি আপনার ফার্মেসিতে চুরি করেছি। চোর আরো বলে, প্রতিদিনই তো আপনার ফার্মেসীতে প্রায় দুই তিন লাখ টাকার উপরে বেঁচা কেনা করেন। কিন্তু, ক্যাশ ড্রয়ারে ৬০/৬৫ হাজার টাকা রেখেছেন কেন? টাকা কম রেখেছিলেন, তাই আমরা কয়েক বস্তায় ভরে ঔষধ নিয়ে এসেছি। দোকানে গিয়ে খুলে দেখেন, সব দেখতে পাবেন। এমন কথা শোনার পর পরই মালিক হরেন্দ্রনাথ দ্রুত চাবি নিয়ে দোকান খুলে দেখেন, সত্যই ক্যাশ ড্রয়ার ভাঙ্গা। দোকানের কয়েকটি র‍্যাকে ঔষধপত্র খালী। মালিক হরেন্দ্রনাথ জানান, ঈদের আগের দিন গভীর রাতে চোরেরা তার দোকানের পেছনের গ্রীল কেটে প্রবেশ করে এই চুরি সংঘঠিত করে। এ ঘটনার পর বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগী দোকান মালিককে অভিযোগ দিতে বলেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট