1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

রাষ্ট্রদূতের বড় ছেলে পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার ফাহিম আহমেদ তিন দিনের রিমান্ডে

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফাহিম আহমেদ
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফাহিম আহমেদ

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফাহিম আহমেদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সিলেট মহানগর আদালতে তাঁকে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, রোববার তাঁর রিমান্ড শুনানির কথা রয়েছে। এর আগে শুক্রবার রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ফাহিমকে গ্রেপ্তার করে। ফাহিম আহমেদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। সরকারি দপ্তরগুলোতে বদলির তদবির ও বিভিন্ন স্কুলে ভর্তির নামে প্রতারণা করাই ছিল তাঁর মূল কৌশল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর ফাহিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁর প্রতারণার নানা কৌশল ও কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

ফাহিমের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। রিমান্ড শেষে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়েন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট