1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক, জব্দ মোটরসাইকেল ও নগদ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ৩ জন আটক। জব্দ করা হয়েছে মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোটরসাইকেল।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও ইয়াবা বহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (সকাল) মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রাম থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, তার ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে যান, তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী, ছেলে ও সহযোগীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে ওই বাড়ি থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহেশপুর থানা পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেল ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযানের মাধ্যমে মহেশপুরে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট