1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

খুলনা-৪ আসনে বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হেলালপন্থীদের হামলা, আহত ৫

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হেলালপন্থীদের হামলার ঘটনা ঘটেছে। রূপসায় এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খুলনা-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে প্রতিদ্বন্দ্বী পক্ষ হেলালপন্থীরা বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খুলনার রূপসা উপজেলার কাজদিয়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সকালে পারভেজ মল্লিকের অনুসারীরা তার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের অনুসারীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন শান্ত, শাহজাদা, বুলু, জাহিদুল ইসলাম জাহিদ ও ইমরান শেখ। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহজাদার ভাই ও স্থানীয় বিএনপি নেতা শান্ত শেখ এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও জানান, “সকালে আমরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ হেলালপন্থি কয়েকজন এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমাদের কর্মীরা বাধা দিলে তারা হামলা চালায়। এতে আমার ভাইসহ পাঁচজন গুরুতর আহত হন।”

এ বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ শুরু করেছি। ধানের শীষের পক্ষে কাজ শুরু করা মাত্রই এই হামলা চালানো হয়। এটি স্পষ্টত রাজনৈতিক প্রতিহিংসা।”

তিনি আরও জানান, ঘটনাটি দলীয় হাইকমান্ডকে অবহিত করা হয়েছে, এবং হামলার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দলীয় ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খুলনার রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “অতর্কিত হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও জানান, “ঘটনার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট