1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আলাদাভাবে নয়, একসঙ্গে কাজ করলেই আমরা আরও বেশি লাভবান হতে পারি।”

সোমবার (১২ মে) ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ফেডারেল পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও যৌথ সমৃদ্ধিতে বিশ্বাস করে। তিনি জানান, রংপুরে নির্মাণাধীন ১,০০০ শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের নাগরিকদের জন্যও উন্মুক্ত থাকবে।

সাক্ষাতে দুই দেশের মধ্যে জলবিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। আলোচনা হয় বাংলাদেশ-নেপাল-ভারত এর মধ্যে হওয়া ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে। উভয়পক্ষ আরও বড় পরিসরে উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করে।

ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বলেন, “বাংলাদেশে প্রায় ২,৭০০ নেপালি শিক্ষার্থী বিশেষ করে মেডিকেল কলেজে অধ্যয়ন করছে।” তিনি আরও শিক্ষা বিনিময় ও একাডেমিক সহযোগিতার আহ্বান জানান।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসরাত জাহান।

বাংলাদেশ-নেপাল আঞ্চলিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচনে এগিয়ে যাচ্ছে। একযোগে অর্থনীতি, স্বাস্থ্য, জলবিদ্যুৎ ও শিক্ষাখাতে অংশীদারিত্ব গড়তে এই উদ্যোগ হবে উপমহাদেশীয় উন্নয়নের নতুন মাইলফলক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট