1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হাবিবুর রহমান

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
খুলনার দিঘলিয়ায় সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন

খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান মল্লিক। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

এই অর্জনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ হাবিবুর রহমান মল্লিক মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মান একার নয়। আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ার ফলেই আজকের এই সাফল্য সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যেতে পারেন—এ জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

হাবিবুর রহমান মল্লিকের এই গৌরবজনক অর্জনে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ তার এ সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিবৃতিতে শুভেচ্ছা জানান দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সিনিয়র সহসভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহসভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিবসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ অর্জনে দিঘলিয়া উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট মহল, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবিষ্যতে আরও উন্নতির পথে এগিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট