1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহে প্লাস্টিক দূষণবিরোধী মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহে প্লাস্টিক দূষণবিরোধী মানববন্ধন

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে রোববার (১ জুন) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সনাক ও টিআইবির উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে অংশ নেন পরিবেশবিদ, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী। তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক ও টিআইবির ঝিনাইদহ জেলা সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সনাক সদস্য নাসরিন ইসলাম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান এবং উই (WE) এর পরিচালক শরিফা খাতুন।

তারা বলেন, “জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক দূষণের কারণে পৃথিবীর পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। তাই পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

মানববন্ধন কর্মসূচিটি পরিচালনা করেন সনাকের এরিয়া কো-অর্ডিনেটর হুমায়ুন কবির। ধারণাপত্র পাঠ করেন ইয়েস (YES) সদস্য মাহজারুল ইসলাম।

বক্তারা আরও বলেন, পরিবেশবান্ধব জীবনধারার প্রসার ও সরকারের সুদূরপ্রসারী নীতিমালা ছাড়া টেকসই পরিবেশ সম্ভব নয়। তাই গণসচেতনতার পাশাপাশি কার্যকর আইন প্রয়োগের দাবি তোলেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট