1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
ঝিনাইদহ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

রিয়াজের চাচাতো ভাই সুমন জানান, রাতে বৃষ্টির জমে থাকা পানি নিষ্কাশনের উদ্দেশ্যে রিয়াজ সীমান্ত এলাকার একটি খালের ধারে নিজদের ধানক্ষেতে যান। এ সময় হঠাৎ বিএসএফ সদস্যরা তার দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে রিয়াজ ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।

পরে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ অপসারণ করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “গুলিবিদ্ধ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

এ ঘটনার পর সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট