খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির উদ্যোগে আনন্দঘন পরিবেশে বাৎসরিক বনভোজন, পরিচিতি সভা ও কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আল-আমিন মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সহ-সভাপতি হেমায়েত বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস শাওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বি সি ডির যুগ্ম আহ্বায়ক খান সাইফুল ইসলাম, মোঃ নুরুল হক বাহার, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম বাবু, মাস্টার আবুল কালামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ এ বি এম আলম, মোঃ নুরুল হক বাহার, মোঃ আব্দুল লতিফ শেখ, আনিছুর রহমান দিপু, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোঃ নুরুজ্জামান, আব্দুল মান্নান মোড়ল, মোঃ তৌফিক হোসেন, অপু, কাওছার মোড়ল, আসাদুল মোড়ল প্রমুখ।
বক্তারা কেমিস্ট ও ড্রাগিস্টদের পেশাগত মান উন্নয়ন, ভেজাল ও অবৈধ ওষুধ প্রতিরোধ এবং সেবার মান বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু তার বক্তব্যে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বাংলাদেশ। যেখানে ব্যবসা-বাণিজ্যসহ সব শ্রেণি-পেশার মানুষ নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ ও অপরাধী চক্রকে বাংলার মাটিতে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ সময় তিনি ব্যবসায়ীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন আনন্দঘন পরিবেশে শেষ হয়।