1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড়

দিঘলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন: সচেতনতায় প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
দিঘলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন: সচেতনতায় প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলমের সভাপতিত্বে র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আরিফুল ইসলাম বলেন,
“দেশের প্রতিটি মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন হতে হবে। বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “একটি সুস্থ প্রজন্ম গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। শিশুরা যেন অপুষ্টির শিকার না হয়, সেদিকে সকলকে নজর রাখতে হবে।”
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, “খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। শুধু সভা-সমাবেশ নয়, বাস্তব জীবনে পুষ্টিসম্মত খাবারের চর্চা করতে হবে।”
তিনি আরও বলেন, “গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দিলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে জন্ম নিতে পারবে। শিক্ষার্থীদেরও পুষ্টির গুরুত্ব বুঝিয়ে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এ টি এম শাহ্ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এস এম ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক, সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়, ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোল্লা সাজাদুল ইসলাম, প্রধান শিক্ষক, ফাতেমা মোরিয়াল বিদ্যালয়, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ জামাল হোসেন, দিঘলিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, নার্সিং সুপারভাইজার শিখা আলম, নুসরাত শবনম, শিক্ষার্থী: নাসরিন নাহার শিউলি, সুষমা রানী, জাহিদা আক্তার, ফারহানা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, অনুষ্ঠানটি দিঘলিয়া উপজেলায় পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অভিমত দিয়েছেন উপস্থিত অতিথিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট