1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নদীতে পোনা মাছ অবমুক্ত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকা সহ আরো অনেকে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং থাকবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের জনগণের আমিষের চাহিদা পুরণ করতে মাছ চাষের বিকল্প নেই। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই এগিয়ে আসতে হবে। ছোট পরিসরে হলেও মৎস, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে সেই বার্তাটি পৌছিয়ে দিতে চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট