1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে দুর্নীতিগ্রস্ত ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহে দুর্নীতিগ্রস্ত ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা দুর্নীতিবাজ কর্মকর্তার বদলি বাতিলের দাবি জানান।

ঝিনাইদহে এক দুর্নীতিগ্রস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন এবং সরকারি দপ্তরগুলোর চলমান দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির, ছাত্র আন্দোলন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি এম আব্দুর রহমান, এবং কেসি কলেজ শিবিরের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাগেরহাটের শরণখোলায় দায়িত্ব পালনকালে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ইউএনও সুদীপ্ত কুমার সিংহ-কে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তারা বলেন, “স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কোনো কর্মকর্তাকে ঝিনাইদহে যোগদান করতে দেওয়া হবে না।”

এ সময় বক্তারা সরকারি দপ্তরগুলোর অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট