1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কোটচাদপুরে জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিল ও মাছ আহরণ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মৎস্যজীবীরা।

ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিল ও মাছ আহরণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। রোববার দুপুরে জয়দিয়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও পোস্টার নিয়ে জয়দিয়া এলাকার মৎস্যজীবী এবং হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে বাওড়কেন্দ্রিক জীবিকা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জয়দিয়া বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শ্রী শীতল হালদার, সাধারণ সম্পাদক রনজিত হালদার, শ্রী নীলকুমার হালদার, নিতাই হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে অবৈধভাবে জয়দিয়া বাওড়ের বন্দোবস্ত দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, এ বিষয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে এবং আদালত দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রকৃত মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত মামলার নিষ্পত্তি করে জয়দিয়া বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে হস্তান্তরের দাবি জানান। একই সঙ্গে তারা অবিলম্বে অবৈধভাবে মাছ আহরণ বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মৎস্যজীবীদের দাবি, জয়দিয়া বাওড় তাদের জীবিকার প্রধান উৎস। অবৈধ বন্দোবস্ত বহাল থাকলে শত শত পরিবার চরম সংকটে পড়বে। তাই বাওড় রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মত দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট