1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্প উদ্যোক্তা রাসেলের মনোনয়নপত্র দাখিল

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক ওবায়দুল হক রাসেল। শিল্পায়ন, কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত উন্নয়নের অঙ্গীকার তার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ সদর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক ওবায়দুল হক রাসেল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল হক রাসেল একজন প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা। তিনি দেশ-বিদেশে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়ভাবে শিল্পায়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। কালীগঞ্জ উপজেলায় তিনি এমাস ফুডওয়্যার নামে একটি জুতা কারখানাসহ কয়েকটি শিল্প কারখানা গড়ে তুলেছেন, যেখানে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল হক রাসেল বলেন, আমি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সেগুলোর বাস্তবসম্মত সমাধান করতেই আমি নির্বাচনে এসেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম।

তিনি আরও বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবো। বিশেষ করে এলাকার বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, পুঁজি ও সুযোগ সৃষ্টি করবো, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। এছাড়া তিনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের উন্নয়ন প্রসঙ্গে বলেন, মোবারকগঞ্জ চিনিকল শুধু একটি কারখানা নয়, এটি এই অঞ্চলের অর্থনীতির প্রাণ। চিনিকলের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সব সেক্টরে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ২। স্থানীয় অনেকেই মনে করছেন, শিল্পায়ন ও কর্মসংস্থানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওবায়দুল হক রাসেল নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট