1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
ঝিনাইদহ-৪ আসনে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে কালীগঞ্জে বিশাল গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের দাবি জানান বক্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ২নং জামাল ও ৩নং কোলা ইউনিয়নবাসীর উদ্যোগে কোলা বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু হয়। পরে একটি বিশাল মিছিল কোলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

এর আগে জামাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধনের পরপরই নেতাকর্মীরা গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ৩নং মালিয়াট ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ডা. নূরুল ইসলাম, সরোয়ার মোল্লা, শুকুর আলী, মোহাম্মদ আলী বুলু, মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটই সবচেয়ে বড় শক্তি। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে বলেন, নির্ভয়ে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রের আশপাশে সেনাক্যাম্প স্থাপনের দাবিও তোলা হয়।

বক্তারা আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট