1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ২৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়গড়া জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২ হাজার ৫০০ মিটার ইলিশ ধরার জাল এবং ৬টি চড়গড়া জাল আটক করা হয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আটককৃত এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় এ জালগুলো আটক করা হয়। অভিযানের সময় অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, “বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ২৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়গড়া জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।”

তিনি আরও বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযানকালীন সময়ে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষিদ্ধ সময়ে ইলিশ ধরলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত অভিযান ও প্রচারণা চালানো হবে, যাতে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট