1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
কালীগঞ্জে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর যুব বিভাগের উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি আব্দুল জলিল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল। তিনি বলেন, “এ সমাজে যতক্ষণ জুলুম, অনাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে, ততক্ষণ আমাদের সংগ্রামও চলবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি বলেন, “আমরা একটি সুন্দর, নিরাপদ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এ কাজে আপনারাই চালিকাশক্তি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— মাও. ওলিউর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক, আব্দুল হক মোল্লা, কালীগঞ্জ উপজেলা আমীর, মাও. শহীদুজ্জামান, তালিমুল কোরআনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ, মাও. লুৎফর রহমান, থানা সেক্রেটারী, মাও. মতিউর রহমান, সহকারী সেক্রেটারী, হাফেজ আব্দুল করিম, পৌর আমীর, মনিরুজ্জামান মিঠু, শিবিরের সাবেক জেলা সভাপতি, এ এইচ এম মুর্তজা, শিবিরের কালীগঞ্জ সভাপতি,  নির্বাচনী কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা।

সভায় উপস্থিত নেতা-কর্মীদের কাছ থেকে নির্বাচনী কর্মপরিকল্পনা সম্পর্কে মতামত নেওয়া হয়। বক্তারা বলেন, ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচারণা চালানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট