1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। কথাকাটাকাটির জেরে মুরাদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশে মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার আলম মণ্ডল ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার পর আলম মণ্ডল বাগেরহাট এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সঙ্গে আলম মণ্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভসহ কয়েকজন মুরাদের ওপর হামলা চালায়। প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে মুরাদকে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরদিন নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামিরা পলাতক ছিল। র‍্যাবের দ্রুত অভিযানে আলম মণ্ডল গ্রেফতার হওয়ায় তদন্তে নতুন অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

স্থানীয়দের মতে, এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আসামি গ্রেফতারের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট