1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ

ঝিনাইদহে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান অপপ্রচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালাম এর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, “বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে জিয়া পরিবার ও তারেক রহমানকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।” তারা আরও বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতেই এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে।”

ছাত্রদলের নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সংগঠিত হতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে এর জবাব দিতে হবে।” তারা গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিক্ষোভ ও সমাবেশে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা দলের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট