1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

ঝিনাইদহে প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামে ঝিনাইদহ–মাগুরা সড়কে ব্যানার–ফেস্টুন নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহন জমাদ্দার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী অংশ নেন।

বক্তারা বলেন, হত্যার চার দিন পার হলেও এখন পর্যন্ত মাত্র এক আসামিকে গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তাঁরা দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহাবুব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন—যত দ্রুত সম্ভব সব আসামিকে গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট