1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহে ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি জানান।

ঝিনাইদহে কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ এবং শহর শাখা জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য নয়। তারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। বক্তারা কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশ থেকে জানানো হয়, দাবী পূরণ না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। মিছিল ও সমাবেশে জেলা ও শহর জামায়াতের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট