1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে ৮৫০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ঝিনাইদহে ৮৫০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ঝিনাইদহে পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে ১ কেজি করে উন্নত মানের পেঁয়াজ বীজ এবং ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার প্রদান করা হয়। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী এবং সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি কর্মকর্তারা জানান, খরিপ-১ মৌসুমে পেঁয়াজ চাষকে উৎসাহিত করতে এবং উৎপাদন বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, মাটি প্রস্তুত, বীজ রোপণ এবং সার ব্যবহারের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এই কর্মসূচির মাধ্যমে পেঁয়াজ উৎপাদনে যেমন খরচ কমবে, তেমনি কৃষকের আর্থিক সাশ্রয় ও দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট