1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত | শিশুসহ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার পবহাটি এবং কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে এই দুর্ঘটনা দুটি ঘটে। দুইটি ঘটনাই এলাকাবাসী এবং পরিবারসহ সর্বস্তরে শোকের ছায়া ফেলেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সকালে ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি কলাহাট এলাকায়। শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের ১০ বছরের মাদ্রাসাপড়ুয়া ছেলে আদনান সকালে জাম খেতে গিয়েছিলো পবহাটি এলাকায়। ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাটিবোঝাই লাটাহাম্বার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয়।

অপরদিকে, একই দিন সকালে কোটচাঁদপুর উপজেলার মুরটিয়া গ্রামের কলেজছাত্র কাজল (১৮) তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বহরমপুর গ্রামের মাঠ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে কাজল ঘটনাস্থলেই মারা যান। আহত চাচাতো ভাই অভিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুটি মর্মান্তিক দুর্ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, “ঘটনাগুলো খুবই দুঃখজনক। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনার পেছনের কারণগুলো খতিয়ে দেখছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট