1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়ায় সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি, থানায় জিডি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
খুলনার দিঘলিয়ায় প্রতারক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে।

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অনুদানের নামে অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিককে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির শিকার ওই সাংবাদিক সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার বারাকপুর মন্দিরের উন্নয়নের জন্য সরকারি বা বেসরকারি অনুদান এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র মন্দির কমিটির কাছ থেকে কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। গত ১১ জানুয়ারি এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

অর্থ আত্মসাতের বিষয়টি প্রকাশ্যে আসার পর মন্দির কমিটির সভাপতি ও দিঘলিয়া প্রেসক্লাবের সদস্য, দৈনিক স্পন্দন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি সাংবাদিক কিশোর কুমার এর প্রতিবাদ করেন। একই সঙ্গে তিনি প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, প্রতারক চক্রের এক সদস্য ০১৭৩১-০৭২৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে সাংবাদিক কিশোর কুমারকে ফোন করে সরাসরি প্রাণনাশের হুমকি দেন। ফোনালাপে ওই ব্যক্তি বলেন, আত্মসাৎ করা অর্থ নিয়ে যদি কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তিন দিনের মধ্যে গুলি করে হত্যা করা হবে।

পেশাগত দায়িত্ব পালনের কারণেই এমন ভয়ংকর হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক কিশোর কুমার। তিনি বলেন, একজন সাংবাদিক হিসেবে অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে কথা বলাই তাঁর দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালনের কারণেই এখন তাঁর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর তিনি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন এবং দিঘলিয়া থানায় জিডি দায়ের করেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতারক চক্রের সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে। অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক কিশোর কুমারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট