1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন হামিদুল ইসলাম হামিদ।

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ও সমর্থক শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নিতে হামিদের কন্যা তার মায়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিকৃতি সাজে সমাবেশস্থলে যোগ দেন। বিকাল ৩টার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সরকারি ভূষণ স্কুল মাঠে জড়ো হন। বিকাল ৫টার পর বাদ্যযন্ত্র, রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রার আগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। বিএনপির কান্ডারী দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তার সৈনিকদের রাজপথ ও মাঠে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে।” তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, মিজানুর রহমান লাল্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট