1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

“আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাই নাই”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজি ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৩ জুন) বিকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে ছাত্র নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন রাজনৈতিক নেতারা, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতা এবং সাধারণ মানুষ। সমাবেশে বক্তারা শহরের রাস্তায় ফুটপাত দখল, ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদা আদায় এবং টেন্ডারবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন— “চাঁদাবাজি আর টেন্ডারবাজির বিরুদ্ধে আন্দোলন করেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এবারও যদি এক মাসের মধ্যে এসব বন্ধ না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

আরও যাঁরা বক্তব্য রাখেন, সাইদুর রহমান, সদস্য সচিব, এজাজুর রহমান আব্দুল্লাহ, মুখ্য সংগঠক, রফিকুল ইসলাম মন্টু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি, শিপলু জামান, জেলা টেলিভিশন ফোরামের সভাপতি, আবুল হাসনাত মুর্তুজা, ইসলামী ছাত্রশিবির সভাপতি, আমিনুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি, রবিউস সোবহান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কালীগঞ্জ পৌরসভার নাম ব্যবহার করে রাস্তা ও ফুটপাতে বসা দোকান থেকে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায় করা হচ্ছে, যা কার্যত চাঁদাবাজির শামিল। তারা এসব অবৈধ চাঁদা বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট