1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাই: নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। সভায় মাদক, বাল্যবিয়ে ও যানজট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দেন। সভায় তিনি বলেন, “আমি সদ্য যোগদান করেছি। এই উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ উন্নয়নের সব ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। আপনাদের সহায়তায় আমরা কালীগঞ্জকে আরও উন্নত, নিরাপদ ও সুন্দর করে গড়ে তুলতে পারব।”

সোমবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও রেজওয়ানা নাহিদ। সভার শুরুতেই তিনি কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

আলোচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, আত্মহত্যা রোধ, শহরের যানজট নিরসন, মাংস বিক্রেতাদের তদারকি, স্বাস্থ্য খাতে উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাত, বিএনপি নেতা মূর্মিদা জামান বেল্টু, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা মাও. ওলিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাংবাদিক জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন খন্দকার, এবং ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট